মার্চ ২৪, ২০২৬

ব্যবসায় নাকি ব্যাবসা-কোন্ বানান শুদ্ধ?


ব্যবসায় ও ব্যাবসা দুটি বানানই সঠিক।

'ব্যবসায়' শব্দটি সংস্কৃত। এর এর অর্থ বাণিজ্য, পেশা, জীবিকা। অভিপ্রায়, উদ্যম অর্থ হিসেবেও ব্যবহৃত হয়। এর আরেকটি অর্থ আছে- যত্ন

মনে রাখতে হবে য় থাকলে য ফলার পরে আকার হবে না।

উচ্চারণ হবে 'ব্যবোশায়'

এই শব্দ থেকে এসেছে ব্যবসায়ী ।

'ব্যাবসা' শব্দটি 'ব্যবসায়' শব্দের চলিত রূপ । এর উচ্চারণ 'ব্যব্ শা'। এক্ষেত্রে য-ফলার পরে আকার ব্যবহৃত হয়।

এই শব্দ থেকে এসেছে ব্যাবসা-বাণিজ্য,ব্যাবসাদার, ব্যাবসাদারি, ব্যাবসাপাতি।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন